সর্বশেষ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬ বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন দিল ইউজিসি

শিক্ষা কার্যক্রমে আরও এক ধাপ এগিয়ে গেল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর। সফরে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকাল ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

‘আলমগীর স্যার’ এখন রাষ্ট্রপতি: প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের ১ নম্বর ব্যক্তি তথা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর এই সফরকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁও জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় 'আলমগীর স্যার'-কে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ।

রাজনীতির কারণে অতীতে অনেক মেধাবী শিক্ষকতা পেশায় আসতে পারেননি: মির্জা ফখরুল

অতীতে শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে বহু মেধাবী শিক্ষার্থী শিক্ষকতা পেশায় আসার সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।